রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি:বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়িতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) রোয়াংছড়ি উপজেলা পরিষদ সভাকক্ষে ‘ফ্ল্যাশ ফ্লাড রেসপন্স ইন রোয়াংছড়ি-২০২৬’ শীর্ষক কর্মসূচির আয়োজন করা হয়।

রোয়াংছড়ি এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের বাস্তবায়নে, হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সা চিং প্রু জেরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি।
অনুষ্ঠানে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগ ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তাদের পাশে দাঁড়ানোর গুরুত্বারোপ করেন বক্তারা। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মং মং সিং, রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের রোয়াংছড়ির এডিপি প্রকল্প কর্মকর্তা উবাসাই মারমা, ওয়াল্ড ভিশন এর এরিয়া ম্যানেজার প্রকাশ চাম্বু গং ,সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।