, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবান জেলা পরিষদে ক্রীড়া বিভাগের দায়িত্বে কাজী নিরুতাজ বেগম বান্দরবানে মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগ, সাইনি রিসোর্টের মালিক শৈক্য চিং মার্মার বিরুদ্ধে মামলা বান্দরবানের রোয়াংছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ প্রকল্পের অবহিতকরণ সভা দেবদেবীর ৫০ প্রতিমায় বর্ণিল আয়োজন, বালাঘাটা মন্দিরের দুর্গোৎসবে থাকছে থিমের বিশেষ চমক, দুর্গাপূজাকে ঘিরে ব্যতিক্রমী পরিকল্পনা, সফল আয়োজনের লক্ষ্যে মন্দির কমিটির সভা দায়িত্বের পালাবদলে নতুন অধ্যায়, নতুন নেতৃত্বে বান্দরবান কেন্দ্রীয় দুর্গা মন্দির , দায়িত্ব নিলেন রাজেশ্বর দাশ বিপ্লব, রিটল কান্তি বিশ্বাস ও দয়াল চৌধুরী পাহাড়ে ফুটবলের উচ্ছ্বাস, সম্প্রীতির বার্তা ছড়াল সেনাবাহিনী বাল্যবিবাহমুক্ত বান্দরবান গড়ার উদ্যোগ, গণমাধ্যমের সহযোগিতা চাইল প্রশাসন রোয়াংছড়ির পাহাড়ে নিরাপদ পানির নতুন ঠিকানা, ওয়াস প্রকল্পে বদলাচ্ছে স্যানিটেশন চিত্র নারীরা দেশের বোঝা নয়, একজন মা ও শিশু দেশের ভবিষ্যৎ: ইউএনও তাজমিন আলম তুলি বান্দরবানের বালাঘাটায় জয়ধ্বনি গীতা সংঘের আয়োজনে শ্রীশ্রী গণেশ পূজা

বান্দরবানের রোয়াংছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ প্রকল্পের অবহিতকরণ সভা

  • প্রকাশের সময় : ১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ১৫ পড়া হয়েছে

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি:বান্দরবানের রোয়াংছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তা কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রোয়াংছড়ি উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ‘বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের জনগণের জন্য জরুরি ত্রাণ’ প্রকল্পের আওতায় সভাটির আয়োজন করা হয়।

প্রকল্পটি হংকং স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন সরকারের অর্থায়নে পরিচালিত হচ্ছে। বাস্তবায়ন করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন ও গ্রাউস ।

হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মং মং সিং এর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি , ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রোয়াংছড়ি এরিয়া প্রোগ্রাম ম্যানেজার প্রকাশ চাম্বুগং, হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার উসাইম্যা মারমা, কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার উবাসাই মারমাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সভায় প্রকল্পের সার্বিক ধারণা ও কার্যক্রম তুলে ধরা হয়। পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অতিথিদের সঙ্গে প্রকল্প বাস্তবায়ন এবং উপকারভোগীদের বিষয়ে মতবিনিময় করা হয়।

আয়োজকরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন বিবেচনায় নিয়ে সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রকল্পের কার্যক্রমে স্থানীয় পর্যায়ে সমন্বয় ও অংশীজনদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।

জনপ্রিয়

বান্দরবান জেলা পরিষদে ক্রীড়া বিভাগের দায়িত্বে কাজী নিরুতাজ বেগম

বান্দরবানের রোয়াংছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ প্রকল্পের অবহিতকরণ সভা

প্রকাশের সময় : ১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬