, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবান ভাগ্যকূল এলাকায় যুবদল সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর বাড়িতে হামলার অভিযোগ পাহাড়ে শিক্ষার ডিজিটাল জাগরণ: বান্দরবানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ ঝুঁকিপূর্ণ অবস্থায়ও নিরলস সেবা: দ্রুত সংস্কার জরুরি বান্দরবান সোনালী ব্যাংক ভবন আলীকদমে সেনাবাহিনী নির্মিত ৩৭ কিলোমিটার সড়ক হস্তান্তর: পাহাড়ে যোগাযোগে নতুন দিগন্ত ‎ সাংগ্রাই উপলক্ষে তারাছায় ৩১ সদস্য বিশিষ্ট উৎসব উদযাপন কমিটি গঠন , সভা: রোমিও মারমা, সা. সম্পা: মংসিউ মারমা পাহাড়ে প্রাথমিক চিকিৎসা সেবায় বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে আলীকদম সেনাজোন লামায় তিনটি ইটভাটায় অভিযানে, ০৬ লক্ষ টাকা জরিমানা আলীকদমে ম্রো গ্রামে বাঁশের কঞ্চি ও লাউলের খোলের তৈরি প্লুং বাঁশিতে বেজে উঠে উৎসবের আমেজ তেলের সংকটে স্বস্তির হাসি: এমপি সাচিং প্রু জেরীর উদ্যোগে খুশি বান্দরবানের পর্যটকরা

বান্দরবান ভাগ্যকূল এলাকায় যুবদল সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর বাড়িতে হামলার অভিযোগ

  • প্রকাশের সময় : ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ১২ পড়া হয়েছে

রিমন পালিত: বান্দরবান: বান্দরবানের শুয়ালক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নতুন পাড়া (ভাগ্যকুল) এলাকায় প্রবাসীর স্ত্রীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর, আমগাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে। রোববার (১২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী জোসনা বেগম (৩৪) জানান, তার স্বামী জয়নাল আবেদিন দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। স্বামীর অনুপস্থিতির সুযোগে একই এলাকার যুবদল নেতা মিজানুর রহমান তার বাড়ির পেছনে একটি বয়লার (পোল্ট্রি) ফার্ম গড়ে তোলেন। ফার্মে যাতায়াতের জন্য পর্যাপ্ত রাস্তা না থাকায় তিনি জুসনা বেগমের বাড়ির পাশ দিয়ে জোরপূর্বক মালামাল আনা-নেওয়া করতেন, যা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সকালে মিজানুর রহমান কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে প্রভাব খাটিয়ে জোসনা বেগমের বাড়ির একটি ফলজ আমগাছ কেটে ফেলেন। এ সময় বাড়ির পাশে থাকা মুরগির ঘর ভাঙচুর করা হয় এবং বহু ডিম নষ্ট করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত টয়লেটও ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জোসনা বেগম বলেন, “আমি বাধা দিতে গেলে তারা আমাকে ও আমার পরিবারের সদস্যদের মারধরের হুমকি দেয়। আমার স্বামী প্রবাসে থাকায় আমরা খুব অসহায় অবস্থায় আছি এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফার্মের যাতায়াত পথ নিয়ে আগে থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট বয়লার ফার্মটির কোনো বৈধ কাগজপত্র নেই এবং এটি সরকারি খাস জায়গা —এ অভিযোগ ঘিরে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা মিজানুর রহমান বলেন, “ঘটনাস্থলটি আমাদের নিজস্ব জমি। তারা অবৈধভাবে আমাদের জায়গা দখল করে ঘর নির্মাণ করেছে এবং রাস্তা বন্ধ করে রেখেছে। আমাদের যাতায়াতে বাধা দেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা আগেই বলেছিল স্থাপনাগুলো সরিয়ে দেবে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয়

বান্দরবান ভাগ্যকূল এলাকায় যুবদল সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর বাড়িতে হামলার অভিযোগ

প্রকাশের সময় : ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬