, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানের বালাঘাটায় জয়ধ্বনি গীতা সংঘের আয়োজনে শ্রীশ্রী গণেশ পূজা বাল্যবিবাহমুক্ত গ্রাম গড়তে রোয়াংছড়িতে কারবারি-হেডম্যানদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী সেবায় প্রবেশাধিকার বাড়াতে বান্দরবানে প্রকল্প অবহিতকরণ সভা বান্দরবানে কুষ্ঠ ও প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান বান্দরবানে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন দৈনিক বান্দরবানের কন্ঠ অনলাইন নিউজ প্রতিষ্ঠানের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।  দীর্ঘ ৭৫ বছর পর বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে ভোটগ্রহণ, উৎসবমুখর পরিবেশে সনাতনী সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জুলাই গণঅভ্যুত্থান দিবস  উপলক্ষে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই । বান্দরবানের মানুষ আমার প্রাণ, যতদিন বেঁচে আছি তাদের সেবা করে যাব: এমপি সাচিং প্রু জেরী বান্দরবানের রোয়াংছড়িতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা

বান্দরবানে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো বাক ও প্রতিবন্ধী হ্লানুচিং মারমার পরিবারের পাশে ইউপিডিএফ গণতান্ত্রিক

  • প্রকাশের সময় : ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৬৯ পড়া হয়েছে

রিমন পালিত: বান্দরবান: বান্দরবানে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো বাক ও প্রতিবন্ধী হ্লানুচিং মারমার পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক বান্দরবান জেলা শাখা।

আজ ২০ এপ্রিল সোমবার সকালে বান্দরবান সদর উপজেলার বালাকাটা এলাকার ১নং ওয়ার্ডের ফেথৈয়াঅং কারবারি পাড়ায় এ সহায়তা প্রদান করা হয়। অগ্নিকাণ্ডে নিহত হ্লানুচিং মারমার শোকাহত পরিবারের হাতে সংগঠনের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা তুলে দেন নেতৃবৃন্দ।

এ সময় নিহতের পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বারবার হ্লানুচিং মারমার স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। পুরো পরিবেশে এক গভীর শোকের আবহ তৈরি হয়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপিডিএফ গণতান্ত্রিক বান্দরবান জেলার সমন্বয়ক প্রজিত চাকমা, জেলা কমিটির সভাপতি রামতং সাং বম মালেক, সাধারণ সম্পাদক জুয়েল ত্রিপুরা, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক উমং প্রু মারমা (ওয়াইমং) মামা সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

এ সময় বক্তব্যে জেলা কমিটির সভাপতি রামতং সাং বম মালেক বলেন, ১২ এপ্রিল দুর্ঘটনাবশত বাক প্রতিবন্ধী হ্লানুচিং মারমা নিজ বাসভবনে অগ্নিকাণ্ডে মৃত্যুবরণ করেন, যা অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা। বর্তমানে তার পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। মানবিক দায়বদ্ধতা থেকে আমরা যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।শেষে শোকাহত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

বান্দরবানের বালাঘাটায় জয়ধ্বনি গীতা সংঘের আয়োজনে শ্রীশ্রী গণেশ পূজা

বান্দরবানে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো বাক ও প্রতিবন্ধী হ্লানুচিং মারমার পরিবারের পাশে ইউপিডিএফ গণতান্ত্রিক

প্রকাশের সময় : ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬