, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানের রোয়াংছড়িতে ১৮ টি পাড়ার ১৫৫ জন দুর্দশাগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও স্যানিটেশন সামগ্রী বিতরণ ডিজিটাল গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণে বান্দরবানে কর্মশালা কুষ্ঠ রোগীদের অধিকার নিশ্চিতে বান্দরবানে জেলা সমন্বিত প্ল্যাটফর্ম গঠন । আগুনে সর্বস্ব হারানো মানুষের পাশে জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজা সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে বান্দরবানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আন্তর্জাতিক অঙ্গনে সাংবাদিকদের সেফটি ও নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে প্রশিক্ষণ অনুষ্ঠিত বান্দরবানে অধিকার ও সামাজিক সুরক্ষা সেবাসমূহ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত বান্দরবানে বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিলের প্রতিবাদে উত্তাল সড়ক আলীকদম-থানচি সড়কে সেনাবাহিনীর অভিযান: কথিত আফিম চাষী আটক, বীজ উদ্ধার

আলীকদম-থানচি সড়কে সেনাবাহিনীর অভিযান: কথিত আফিম চাষী আটক, বীজ উদ্ধার

  • প্রকাশের সময় : ১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ২১ পড়া হয়েছে

রিমন পালিত: বান্দরবান: বান্দরবানের আলীকদম-থানচি সংযোগ সড়কের ২৩ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে এক কথিত আফিম চাষী ও সশস্ত্র গোষ্ঠীর সহযোগীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার বাড়ি থেকে আনুমানিক ৮০০ থেকে ৯০০ গ্রাম আফিমের বীজ উদ্ধার করা হয়।

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল ১০টা ৪৫ মিনিটে ২৬ কিলো আর্মি ক্যাম্পে কর্মরত সেনাবাহিনীর একটি দল লেফটেন্যান্ট মোহাম্মদ মুবতাসিম ফুয়াদ অর্ণবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। আটককৃত ব্যক্তি ইংনা চন্দ্র ত্রিপুরা, যিনি আলীকদম-থানচি সড়কের ২৩ কিলো এলাকার বাসিন্দা।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার নিজ ঘর থেকে আফিমের বীজ উদ্ধার করা হয়। বর্তমানে তাকে ২৬ কিলো আর্মি ক্যাম্পে রাখা হয়েছে এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আলীকদম জোনে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সূত্র আরও জানায়, অতীতে তিনি আরাকান আর্মির সদস্যদের সহযোগী হিসেবে কাজ করেছেন বলে তথ্য পাওয়া গেছে। পাশাপাশি চলতি বছরও একই এলাকায় অন্য এক ব্যক্তির সঙ্গে যৌথভাবে আফিম ও গাঁজা চাষের অভিযোগ রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বান্দরবানের রোয়াংছড়িতে ১৮ টি পাড়ার ১৫৫ জন দুর্দশাগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও স্যানিটেশন সামগ্রী বিতরণ

আলীকদম-থানচি সড়কে সেনাবাহিনীর অভিযান: কথিত আফিম চাষী আটক, বীজ উদ্ধার

প্রকাশের সময় : ১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬