
রিমন পালিত:বান্দরবান : বান্দরবান শহরে অভিযান চালিয়ে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক নারীকে গ্রেপ্তার করেছে বান্দরবান সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩ জুলাই ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে বান্দরবান সদর থানার সাধারণ ডায়েরি (জিডি) নং-৯৪, তারিখ ৩ জুলাই ২০২৬-এর প্রেক্ষিতে এসআই (নিঃ) ত্রিরতন বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে দিবাকালীন কিলো-১ ডিউটি পালনকালে বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বান্দরবান বাসস্টেশন এলাকায় লন্ডন রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে রুনা আক্তার (৩০) নামে এক নারীকে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়।
গ্রেপ্তারকৃত রুনা আক্তারের স্বামী ইব্রাহিম খলিল (প্রচলিত নাম: নয়ন দাশ), পিতা মৃত আবুল খায়ের। তাঁর বাড়ি বান্দরবান জেলার লামা থানার ৭ নম্বর ওয়ার্ডের নুনের বিলপাড়া এলাকায়।
পুলিশ জানায়, অভিযানে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী মামলা ও অন্যান্য আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।










