, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবান জেলা পরিষদে ক্রীড়া বিভাগের দায়িত্বে কাজী নিরুতাজ বেগম বান্দরবানে মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগ, সাইনি রিসোর্টের মালিক শৈক্য চিং মার্মার বিরুদ্ধে মামলা বান্দরবানের রোয়াংছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ প্রকল্পের অবহিতকরণ সভা দেবদেবীর ৫০ প্রতিমায় বর্ণিল আয়োজন, বালাঘাটা মন্দিরের দুর্গোৎসবে থাকছে থিমের বিশেষ চমক, দুর্গাপূজাকে ঘিরে ব্যতিক্রমী পরিকল্পনা, সফল আয়োজনের লক্ষ্যে মন্দির কমিটির সভা দায়িত্বের পালাবদলে নতুন অধ্যায়, নতুন নেতৃত্বে বান্দরবান কেন্দ্রীয় দুর্গা মন্দির , দায়িত্ব নিলেন রাজেশ্বর দাশ বিপ্লব, রিটল কান্তি বিশ্বাস ও দয়াল চৌধুরী পাহাড়ে ফুটবলের উচ্ছ্বাস, সম্প্রীতির বার্তা ছড়াল সেনাবাহিনী বাল্যবিবাহমুক্ত বান্দরবান গড়ার উদ্যোগ, গণমাধ্যমের সহযোগিতা চাইল প্রশাসন রোয়াংছড়ির পাহাড়ে নিরাপদ পানির নতুন ঠিকানা, ওয়াস প্রকল্পে বদলাচ্ছে স্যানিটেশন চিত্র নারীরা দেশের বোঝা নয়, একজন মা ও শিশু দেশের ভবিষ্যৎ: ইউএনও তাজমিন আলম তুলি বান্দরবানের বালাঘাটায় জয়ধ্বনি গীতা সংঘের আয়োজনে শ্রীশ্রী গণেশ পূজা

আন্তর্জাতিক কারাতে মঞ্চে স্বপ্নযাত্রায় খেলোয়াড়দের পাশে বান্দরবান জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৯২ পড়া হয়েছে

রিমন পালিত:বান্দরবান: আন্তর্জাতিক পর্যায়ের ১০ম সাফ গেমস কারাতে চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাওয়া বান্দরবানের লামা মহামুনি শিশু সদনের প্রতিভাবান কারাতে খেলোয়াড়রা মঙ্গলবার (৩০ জুন) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে বান্দরবানের জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সময় জেলা প্রশাসক খেলোয়াড়দের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনের জন্য উৎসাহ প্রদান করেন এবং ভবিষ্যতেও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

সাক্ষাৎকালে খেলোয়াড়দের আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি, প্রশিক্ষণ কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কারাতে চর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় সার্ক স্বর্ণপদক বিজয়ী জউ প্রুর নেতৃত্বে আন্তর্জাতিক কারাতে ট্রেইনার সিং মং এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, খেলাধুলা শুধু প্রতিযোগিতা বা পদক অর্জনের বিষয় নয়; এটি একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক প্রজন্ম গঠনের অন্যতম কার্যকর মাধ্যম। তিনি বলেন, বর্তমান তরুণ সমাজকে মাদক, সহিংসতা ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই প্রতিভাবান ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানো এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করা জেলা প্রশাসনের দায়িত্বের অংশ।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে এসব খেলোয়াড় শুধু নিজেদের নয়, বান্দরবান ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তাদের সাফল্য দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

পরিশেষে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কারাতে শিক্ষার্থীদের উৎসাহিত করতে বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। জেলা প্রশাসকের এই সহযোগিতাকে খেলোয়াড়রা আন্তরিক প্রেরণা হিসেবে উল্লেখ করেন।

খেলোয়াড়রা বলেন, জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং তাঁর কাছ থেকে পাওয়া উৎসাহ, শুভকামনা ও আর্থিক সহযোগিতা তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। তারা আন্তর্জাতিক কারাতে অঙ্গনে দেশের জন্য সম্মান বয়ে আনার এবং বান্দরবানের সুনাম বিশ্বমঞ্চে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

সংশ্লিষ্টদের মতে, ক্রীড়াবান্ধব ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে জেলা প্রশাসনের এমন উদ্যোগ জেলার ক্রীড়াঙ্গনে ইতিবাচক বার্তা দিয়েছে। প্রতিভাবান খেলোয়াড়দের প্রতি এই সহযোগিতা ভবিষ্যতে আরও অনেক তরুণ-তরুণীকে কারাতে ও অন্যান্য খেলাধুলায় সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, লামা মহামুনি শিশু সদনের খেলোয়াড়রা দীর্ঘদিন ধরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন কারাতে প্রতিযোগিতায় কৃতিত্বের সঙ্গে অংশগ্রহণ করে আসছেন। এবার ১০ম সাফ গেমস কারাতে চ্যাম্পিয়নশিপে তাদের অংশগ্রহণ বান্দরবানের ক্রীড়াঙ্গনের জন্য একটি গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

জনপ্রিয়

বান্দরবান জেলা পরিষদে ক্রীড়া বিভাগের দায়িত্বে কাজী নিরুতাজ বেগম

আন্তর্জাতিক কারাতে মঞ্চে স্বপ্নযাত্রায় খেলোয়াড়দের পাশে বান্দরবান জেলা প্রশাসক

প্রকাশের সময় : ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬