, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাল্যবিবাহমুক্ত গ্রাম গড়তে রোয়াংছড়িতে কারবারি-হেডম্যানদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী সেবায় প্রবেশাধিকার বাড়াতে বান্দরবানে প্রকল্প অবহিতকরণ সভা বান্দরবানে কুষ্ঠ ও প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান বান্দরবানে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন দৈনিক বান্দরবানের কন্ঠ অনলাইন নিউজ প্রতিষ্ঠানের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।  দীর্ঘ ৭৫ বছর পর বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে ভোটগ্রহণ, উৎসবমুখর পরিবেশে সনাতনী সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জুলাই গণঅভ্যুত্থান দিবস  উপলক্ষে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই । বান্দরবানের মানুষ আমার প্রাণ, যতদিন বেঁচে আছি তাদের সেবা করে যাব: এমপি সাচিং প্রু জেরী বান্দরবানের রোয়াংছড়িতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বান্দরবান কেন্দ্রীয় দুর্গা মন্দিরের নবনির্বাচিত সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লবকে অগ্রিম অভিনন্দন ও শুভেচ্ছা

বান্দরবানে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

  • প্রকাশের সময় : ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ১২ আগস্ট ২০২৬
  • ৩০ পড়া হয়েছে

রিমন পালিত:বান্দরবান: তারুণ্যই পরিবর্তনের শক্তি, যুবসমাজই একটি দেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ। তাদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশ ঘটিয়ে সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে সম্পৃক্ত করার লক্ষ্যেই প্রতিবছর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক যুব দিবস।

এবার ‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক যুব দিবস-২০২৬।

বুধবার (১২ আগস্ট) বিকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজ হোস্টেল হল রুমে এ উপলক্ষে অনুষ্ঠিত হয় মতবিনিময় ও আলোচনা সভা ।

উই উই আইসিটি সেন্টার ও ওয়াইএ আরএন, বান্দরবানের আয়োজনে এবং পিএসডিআই ফাউন্ডেশন, ঢাকার সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে তরুণদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, অধিকার, নেতৃত্ব, সামাজিক অংশগ্রহণ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর বান্দরবান জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, অনন্যা কল্যাণ সংগঠনের প্রোগ্রাম ডিরেক্টর এমং মারমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ক্যাচিং মারমা, তৈমু এর নির্বাহী পরিচালক দীনেন্দ্র ত্রিপুরা এবং পিএসডিআই ফাউন্ডেশন এর চেয়ারপার্সন নিবেদিতা বর্মা,

অনুষ্ঠানটি সঞ্চালনা ও সভাপতিত্ব করেন উই উই আইসিটি সেন্টার বান্দরবান জেলার সম্মানিত পরিচালক অংজাই উই চাক, এ সময় আরো উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।

আলোচনায় বক্তারা বলেন, তরুণরা শুধু দেশের ভবিষ্যৎ নয়, বর্তমানেরও গুরুত্বপূর্ণ পরিবর্তনকারী শক্তি। তাদের মেধা ও সৃজনশীলতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে সমাজ ও দেশের নানা সমস্যা মোকাবিলার পাশাপাশি উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের তরুণদের নিজস্ব বাস্তবতা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরে বক্তারা বলেন, ভৌগোলিক ও সামাজিক বৈচিত্র্যের কারণে এখানকার যুবসমাজের সম্ভাবনা ও প্রয়োজনও ভিন্ন। তাই তাদের জন্য মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং নেতৃত্ব বিকাশের সুযোগ আরও বিস্তৃত করা প্রয়োজন।

সভায় তরুণদের বিভিন্ন সমস্যা, স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা মতবিনিময় হয়। নিজেদের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সমাজের ইতিবাচক পরিবর্তনে এগিয়ে আসার পাশাপাশি ঐক্য, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণে যুবসমাজকে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

আন্তর্জাতিক যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানের তরুণদের কণ্ঠস্বর, স্বপ্ন ও সম্ভাবনাকে সামনে আনার পাশাপাশি তাদের নেতৃত্বে একটি ইতিবাচক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

বাল্যবিবাহমুক্ত গ্রাম গড়তে রোয়াংছড়িতে কারবারি-হেডম্যানদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

বান্দরবানে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

প্রকাশের সময় : ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ১২ আগস্ট ২০২৬