, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানের বালাঘাটায় জয়ধ্বনি গীতা সংঘের আয়োজনে শ্রীশ্রী গণেশ পূজা বাল্যবিবাহমুক্ত গ্রাম গড়তে রোয়াংছড়িতে কারবারি-হেডম্যানদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী সেবায় প্রবেশাধিকার বাড়াতে বান্দরবানে প্রকল্প অবহিতকরণ সভা বান্দরবানে কুষ্ঠ ও প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান বান্দরবানে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন দৈনিক বান্দরবানের কন্ঠ অনলাইন নিউজ প্রতিষ্ঠানের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।  দীর্ঘ ৭৫ বছর পর বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে ভোটগ্রহণ, উৎসবমুখর পরিবেশে সনাতনী সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জুলাই গণঅভ্যুত্থান দিবস  উপলক্ষে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই । বান্দরবানের মানুষ আমার প্রাণ, যতদিন বেঁচে আছি তাদের সেবা করে যাব: এমপি সাচিং প্রু জেরী বান্দরবানের রোয়াংছড়িতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা

বান্দরবানে প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা নিয়ে মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৩৬ পড়া হয়েছে

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি: চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিতকরণে চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বান্দরবানে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বান্দরবান শহরের হিলস ডাইন রেস্টুরেন্ট হলরুমে ‘Sharing Workshop with DPHE on Water Provisions and Sanitation in CHT’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (FIVDB) আয়োজিত এ কর্মশালায় সহযোগিতা করে হেলেন কেলার ইন্টারন্যাশনাল।

কর্মশালায় চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর পানি ও স্যানিটেশন সুবিধা, অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ এবং স্থানীয় পর্যায়ে এসব ব্যবস্থার টেকসই ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা করা হয়।

(FIVDB) ওয়াশ ম্যানেজ রনধীর দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী অনুপম দে, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হচ্ছেন তাজিংডং এর নিবার্হী পরিচালক চিং সিং প্রু মারমা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গন্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।

মতবিনিময় সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, ৭টি উপজেলায় প্রতি উপজেলায় দুটি করে মোট ১৪টি নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণ বা পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে ল্যাট্রিন ও হাত ধোয়ার স্টেশনসহ মোট ৪১৫টি স্যানিটেশন অবকাঠামো নির্মাণ বা পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া পানি সরবরাহ ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে ১৪টি পানি উৎস ব্যবস্থাপনা কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি কমিটির জন্য ৩০ হাজার টাকা করে সংরক্ষিত তহবিল (রিজার্ভ ফান্ড) প্রদানের পরিকল্পনাও তুলে ধরা হয়।

কর্মশালায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (DPHE) কার্যক্রমের আওতায় স্থাপিত পানি সরবরাহ ব্যবস্থাগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিচালনা নিয়েও আলোচনা হয়।

আলোচনায় বক্তারা বলেন, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে অবকাঠামো নির্মাণের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, কার্যকর ব্যবস্থাপনা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে এসব সেবা দীর্ঘমেয়াদে টেকসই করা প্রয়োজন।

বান্দরবানের বালাঘাটায় জয়ধ্বনি গীতা সংঘের আয়োজনে শ্রীশ্রী গণেশ পূজা

বান্দরবানে প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা নিয়ে মতবিনিময় সভা

প্রকাশের সময় : ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬