, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানের বালাঘাটায় জয়ধ্বনি গীতা সংঘের আয়োজনে শ্রীশ্রী গণেশ পূজা বাল্যবিবাহমুক্ত গ্রাম গড়তে রোয়াংছড়িতে কারবারি-হেডম্যানদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী সেবায় প্রবেশাধিকার বাড়াতে বান্দরবানে প্রকল্প অবহিতকরণ সভা বান্দরবানে কুষ্ঠ ও প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান বান্দরবানে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন দৈনিক বান্দরবানের কন্ঠ অনলাইন নিউজ প্রতিষ্ঠানের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।  দীর্ঘ ৭৫ বছর পর বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে ভোটগ্রহণ, উৎসবমুখর পরিবেশে সনাতনী সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জুলাই গণঅভ্যুত্থান দিবস  উপলক্ষে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই । বান্দরবানের মানুষ আমার প্রাণ, যতদিন বেঁচে আছি তাদের সেবা করে যাব: এমপি সাচিং প্রু জেরী বান্দরবানের রোয়াংছড়িতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা

বান্দরবানে ২০ বছর ধরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মাকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

  • প্রকাশের সময় : ১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৩৩ পড়া হয়েছে

রিমন পালিত: বান্দরবান: বান্দরবানে ২০ বছর ধরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মাকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

২০০৭ সালের একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘ প্রায় ২০ বছর ধরে আত্মগোপনে থাকা আসামি উসিংনু মার্মা (৩৮)-কে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

রোববার (২৬ জুলাই) দুপুর আনুমানিক ১১টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫, সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি আভিযানিক দল বান্দরবান সদর থানাধীন সদর ইউনিয়নের ‘ওয়াই জংশন’ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত উসিংনু মার্মা বান্দরবান সদর থানাধীন লুলাইন হেডম্যান পাড়ার বাসিন্দা রে অং মারমার ছেলে। ২০০৭ সালে তার বিরুদ্ধে বান্দরবান সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে বিচারিক প্রক্রিয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও আরও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

দীর্ঘদিন সাজা এড়িয়ে দেশের বিভিন্ন দুর্গম এলাকায় আত্মগোপনে থাকার পর অবশেষে র‍্যাবের অভিযানে ধরা পড়েন তিনি।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

বান্দরবানের বালাঘাটায় জয়ধ্বনি গীতা সংঘের আয়োজনে শ্রীশ্রী গণেশ পূজা

বান্দরবানে ২০ বছর ধরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মাকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

প্রকাশের সময় : ১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬