, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাল্যবিবাহমুক্ত গ্রাম গড়তে রোয়াংছড়িতে কারবারি-হেডম্যানদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী সেবায় প্রবেশাধিকার বাড়াতে বান্দরবানে প্রকল্প অবহিতকরণ সভা বান্দরবানে কুষ্ঠ ও প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান বান্দরবানে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন দৈনিক বান্দরবানের কন্ঠ অনলাইন নিউজ প্রতিষ্ঠানের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।  দীর্ঘ ৭৫ বছর পর বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে ভোটগ্রহণ, উৎসবমুখর পরিবেশে সনাতনী সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জুলাই গণঅভ্যুত্থান দিবস  উপলক্ষে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই । বান্দরবানের মানুষ আমার প্রাণ, যতদিন বেঁচে আছি তাদের সেবা করে যাব: এমপি সাচিং প্রু জেরী বান্দরবানের রোয়াংছড়িতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বান্দরবান কেন্দ্রীয় দুর্গা মন্দিরের নবনির্বাচিত সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লবকে অগ্রিম অভিনন্দন ও শুভেচ্ছা

বান্দরবানের মানুষ আমার প্রাণ, যতদিন বেঁচে আছি তাদের সেবা করে যাব: এমপি সাচিং প্রু জেরী

  • প্রকাশের সময় : ১১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ আগস্ট ২০২৬
  • ২৫ পড়া হয়েছে

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি: পার্বত্য বান্দরবানের মানুষ আমার প্রাণ। আপদে-বিপদে তারাই আমার পরিবার। জীবনের শেষ সময় পর্যন্ত আমি মানুষের পাশে থেকে তাদের সেবা করে যাব। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণকালে এসব কথা বলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।

মঙ্গলবার (৪ আগস্ট) রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদারপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোয়াংছড়ি এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের বাস্তবায়নে, হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান-৩০০ নং আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মং মং সিং। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার প্রকাশ চাম্বুগং, রোয়াংছড়ি এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার উসাইম্যা মারমা, হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের রোয়াংছড়ি এডিপি প্রকল্প কর্মকর্তা উবাসাই মারমা, তারাছা ইউনিয়নের প্রোগ্রাম কর্মকর্তা উনিহ্লা মারমা, রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ ও প্রয়োজনের কথা তুলে ধরে তাদের পাশে দাঁড়ানোর গুরুত্বারোপ করেন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তারা।

পরে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

বাল্যবিবাহমুক্ত গ্রাম গড়তে রোয়াংছড়িতে কারবারি-হেডম্যানদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

বান্দরবানের মানুষ আমার প্রাণ, যতদিন বেঁচে আছি তাদের সেবা করে যাব: এমপি সাচিং প্রু জেরী

প্রকাশের সময় : ১১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ আগস্ট ২০২৬