, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবান জেলা পরিষদে ক্রীড়া বিভাগের দায়িত্বে কাজী নিরুতাজ বেগম বান্দরবানে মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগ, সাইনি রিসোর্টের মালিক শৈক্য চিং মার্মার বিরুদ্ধে মামলা বান্দরবানের রোয়াংছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ প্রকল্পের অবহিতকরণ সভা দেবদেবীর ৫০ প্রতিমায় বর্ণিল আয়োজন, বালাঘাটা মন্দিরের দুর্গোৎসবে থাকছে থিমের বিশেষ চমক, দুর্গাপূজাকে ঘিরে ব্যতিক্রমী পরিকল্পনা, সফল আয়োজনের লক্ষ্যে মন্দির কমিটির সভা দায়িত্বের পালাবদলে নতুন অধ্যায়, নতুন নেতৃত্বে বান্দরবান কেন্দ্রীয় দুর্গা মন্দির , দায়িত্ব নিলেন রাজেশ্বর দাশ বিপ্লব, রিটল কান্তি বিশ্বাস ও দয়াল চৌধুরী পাহাড়ে ফুটবলের উচ্ছ্বাস, সম্প্রীতির বার্তা ছড়াল সেনাবাহিনী বাল্যবিবাহমুক্ত বান্দরবান গড়ার উদ্যোগ, গণমাধ্যমের সহযোগিতা চাইল প্রশাসন রোয়াংছড়ির পাহাড়ে নিরাপদ পানির নতুন ঠিকানা, ওয়াস প্রকল্পে বদলাচ্ছে স্যানিটেশন চিত্র নারীরা দেশের বোঝা নয়, একজন মা ও শিশু দেশের ভবিষ্যৎ: ইউএনও তাজমিন আলম তুলি বান্দরবানের বালাঘাটায় জয়ধ্বনি গীতা সংঘের আয়োজনে শ্রীশ্রী গণেশ পূজা

বাল্যবিবাহমুক্ত বান্দরবান গড়ার উদ্যোগ, গণমাধ্যমের সহযোগিতা চাইল প্রশাসন

  • প্রকাশের সময় : ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৩ পড়া হয়েছে

রিমন পালিত: বান্দরবান : বাল্যবিবাহ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবান সদর উপজেলাকে বাল্যবিবাহমুক্ত এলাকা হিসেবে ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে গণমাধ্যমের সম্পৃক্ততা নিশ্চিত করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বান্দরবান সদর উপজেলার উজানীপাড়ায় বান্দরবান সদর এডিপি ও গ্রাউসের বাস্তবায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

গ্রাউসের উপনির্বাহী পরিচালক চিন্ময় মুরংয়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার আশিষ কুমার হালদার, গ্রাউসের প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সোনিয়া আফ্রোজসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ শিশুদের শিক্ষা ও স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত করে। এটি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, সামাজিক সংগঠন, উন্নয়ন সংস্থা ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের সচেতনতামূলক প্রচারণা ও তথ্যভিত্তিক প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও সভায় উল্লেখ করা হয়। পাশাপাশি বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোর-কিশোরীদের বিষয়ে নজরদারি এবং দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বান্দরবান সদর উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

জনপ্রিয়

বান্দরবান জেলা পরিষদে ক্রীড়া বিভাগের দায়িত্বে কাজী নিরুতাজ বেগম

বাল্যবিবাহমুক্ত বান্দরবান গড়ার উদ্যোগ, গণমাধ্যমের সহযোগিতা চাইল প্রশাসন

প্রকাশের সময় : ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬