, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানের বালাঘাটায় জয়ধ্বনি গীতা সংঘের আয়োজনে শ্রীশ্রী গণেশ পূজা বাল্যবিবাহমুক্ত গ্রাম গড়তে রোয়াংছড়িতে কারবারি-হেডম্যানদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী সেবায় প্রবেশাধিকার বাড়াতে বান্দরবানে প্রকল্প অবহিতকরণ সভা বান্দরবানে কুষ্ঠ ও প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান বান্দরবানে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন দৈনিক বান্দরবানের কন্ঠ অনলাইন নিউজ প্রতিষ্ঠানের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।  দীর্ঘ ৭৫ বছর পর বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে ভোটগ্রহণ, উৎসবমুখর পরিবেশে সনাতনী সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জুলাই গণঅভ্যুত্থান দিবস  উপলক্ষে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই । বান্দরবানের মানুষ আমার প্রাণ, যতদিন বেঁচে আছি তাদের সেবা করে যাব: এমপি সাচিং প্রু জেরী বান্দরবানের রোয়াংছড়িতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা

মানবিকতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বান্দরবানের জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৪৫ পড়া হয়েছে

রিমন পালিত:বান্দরবান : বীর মুক্তিযোদ্ধা ইউকে চিং বীর বিক্রম এর ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর বাসভবনে গিয়ে শ্রদ্ধা, সম্মান ও মানবিকতার অনন্য নজির স্থাপন করেছেন বান্দরবানের জেলা প্রশাসক।

জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ইউকে চিং বীর বিক্রমের বাসভবনে উপস্থিত হয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন, কুশল বিনিময় করেন এবং সার্বিক সুস্থতা কামনা করেন। এ সময় তিনি একজন বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।

পরে জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ইউকে চিং বীর বিক্রমের স্ত্রীকে  আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বীর মুক্তিযোদ্ধার পরিবারের সার্বিক খোঁজখবর রাখা এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা ইউকে চিং বীর বিক্রমের সহধর্মিণীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে তাঁকে সম্মানিত করেন জেলা প্রশাসক। পাশাপাশি বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পক্ষ থেকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), অতিরিক্ত পুলিশ সুপার, বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক, নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জেলা প্রশাসকের আন্তরিকতা, মানবিক আচরণ এবং একজন বীর মুক্তিযোদ্ধার প্রতি প্রদর্শিত সম্মান উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে। বীর মুক্তিযোদ্ধা ইউকে চিং বীর বিক্রমের পরিবারের সদস্যরাও জেলা প্রশাসকের এই আন্তরিক ও মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

যাঁদের আত্মত্যাগে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা, তাঁদের সম্মান জানানো রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব পালনে বান্দরবানের জেলা প্রশাসকের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। একজন বীর মুক্তিযোদ্ধার প্রতি প্রদর্শিত এই সম্মান শুধু একজন ব্যক্তির প্রতি শ্রদ্ধা নয়, বরং মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার ইতিহাসের প্রতিও গভীর সম্মান প্রদর্শনের বহিঃপ্রকাশ।

বান্দরবানের বালাঘাটায় জয়ধ্বনি গীতা সংঘের আয়োজনে শ্রীশ্রী গণেশ পূজা

মানবিকতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বান্দরবানের জেলা প্রশাসক

প্রকাশের সময় : ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬