, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানের বালাঘাটায় জয়ধ্বনি গীতা সংঘের আয়োজনে শ্রীশ্রী গণেশ পূজা বাল্যবিবাহমুক্ত গ্রাম গড়তে রোয়াংছড়িতে কারবারি-হেডম্যানদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী সেবায় প্রবেশাধিকার বাড়াতে বান্দরবানে প্রকল্প অবহিতকরণ সভা বান্দরবানে কুষ্ঠ ও প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান বান্দরবানে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন দৈনিক বান্দরবানের কন্ঠ অনলাইন নিউজ প্রতিষ্ঠানের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।  দীর্ঘ ৭৫ বছর পর বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে ভোটগ্রহণ, উৎসবমুখর পরিবেশে সনাতনী সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জুলাই গণঅভ্যুত্থান দিবস  উপলক্ষে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই । বান্দরবানের মানুষ আমার প্রাণ, যতদিন বেঁচে আছি তাদের সেবা করে যাব: এমপি সাচিং প্রু জেরী বান্দরবানের রোয়াংছড়িতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা

লামায় তিনটি ইটভাটায় অভিযানে, ০৬ লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ১২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৭৯ পড়া হয়েছে

মো. ইসমাইলুল করিম ,লামা প্রতিনিধি: ফাইতংয়ে ২৬ টি অবৈধ ইটভাটায় পুড়ছে বনের কাঠ,ধুলোদূষণে বিপর্যস্ত জনজীবন শিরোনামে দৈনিক অনলাইন ও বিভিন্ন পত্রিকা প্রকাশিত হওয়ার একদিন হতে না হতে পার্বত্য জেলা বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়নে ইটভাটায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

শনিবার (০৪ এপ্রিল) বিকালবেলা ৩টা পর্যন্ত ফাইতং ইউনিয়নে ফাদুর ছড়া ও বাঙ্গালি পাড়া নামক স্থানে অবৈধভাবে ইট পোড়ানো, পাহাড় কর্তনের অপরাধে 7BM, 5BM,SAB ব্রিকস এর মালিক’কে ২ লক্ষ টাকা জরিমানা ও কয়েক শত ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করা হয়। তিনটি ব্রিকস মালিক কাছ থেকে ২ লক্ষ টাকা করে মোট ৬,০০,০০০ (ছয় লক্ষ) টাকা অর্থদণ্ডারোপ জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন লামা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন, অভিযানে সহযোগিতা ছিলেন, লামা বন বিভাগ ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা এস.এম হাবিবুল্লাহ, ফাইতং পুলিশ ফাঁড়ি এস আই মিনহাজ ও ফাইতং পুলিশ, লামা ফায়ারসার্ভিস বন বিভাগ।

অভিযানে লামা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন প্রতিবেদক’কে বলেন, ইট প্রস্তুত করার উদ্দেশ্যে পাহাড় থেকে মাটি কেটে কাঁচামাল ইট তৈরি করায়। মোবাইল কোর্টে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ এর ১৫ (১)(৫) ধারায় ফাইতং এলাকায় অবৈধভাবে গড়ে উঠা তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে।

অবৈধভাবে ইট পোড়ানো ও পাহাড় কর্তনের অপরাধে তিনটি ইটভাটার মালিক’কে মোট ০৬ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ ধ্বংসের সাথে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। ইউনিয়নে গড়ে ওঠা ইটভাটাসহ আরও কয়েকটি ইটভাটার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

বান্দরবানের বালাঘাটায় জয়ধ্বনি গীতা সংঘের আয়োজনে শ্রীশ্রী গণেশ পূজা

লামায় তিনটি ইটভাটায় অভিযানে, ০৬ লক্ষ টাকা জরিমানা

প্রকাশের সময় : ১২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬