, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানের বালাঘাটায় জয়ধ্বনি গীতা সংঘের আয়োজনে শ্রীশ্রী গণেশ পূজা বাল্যবিবাহমুক্ত গ্রাম গড়তে রোয়াংছড়িতে কারবারি-হেডম্যানদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী সেবায় প্রবেশাধিকার বাড়াতে বান্দরবানে প্রকল্প অবহিতকরণ সভা বান্দরবানে কুষ্ঠ ও প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান বান্দরবানে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন দৈনিক বান্দরবানের কন্ঠ অনলাইন নিউজ প্রতিষ্ঠানের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।  দীর্ঘ ৭৫ বছর পর বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে ভোটগ্রহণ, উৎসবমুখর পরিবেশে সনাতনী সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জুলাই গণঅভ্যুত্থান দিবস  উপলক্ষে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই । বান্দরবানের মানুষ আমার প্রাণ, যতদিন বেঁচে আছি তাদের সেবা করে যাব: এমপি সাচিং প্রু জেরী বান্দরবানের রোয়াংছড়িতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা

আগুনে সর্বস্ব হারানো মানুষের পাশে জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজা

  • প্রকাশের সময় : ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৭৪ পড়া হয়েছে

রিমন পালিত:বান্দরবান: বান্দরবানের বালাঘাটা এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মানবিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজা।

রোববার (৭ জুন) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং নিজস্ব তহবিলের সহায়তায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় জাবেদ রেজা ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং তাদের দুর্দশা লাঘবে ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন।

ত্রাণ বিতরণকালে জাবেদ রেজা বলেন, তারেক রহমানের নির্দেশনা হলো দুর্যোগ ও সংকটে পড়া মানুষের পাশে দাঁড়ানো। যেখানেই মানুষ বিপদগ্রস্ত হবে, সেখানেই বিএনপির নেতা-কর্মীরা মানবিক দায়িত্ববোধ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। সেই দায়িত্ববোধ থেকেই আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর দলীয় নেতা-কর্মীদের ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া, ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে পরবর্তী সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন তুষার, আবিদুর রহমান, রিটল বিশ্বাস, সরওয়ান জামাল, শফি উল্লাহ, চনুমং মারমা, সাহাদাত হোসেন জনি, আয়ুব খানসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার (৫ জুন) সকালে বালাঘাটা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি বসতঘর পুড়ে যায়। এতে কয়েকটি পরিবার তাদের বসতবাড়ি ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে। ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

বান্দরবানের বালাঘাটায় জয়ধ্বনি গীতা সংঘের আয়োজনে শ্রীশ্রী গণেশ পূজা

আগুনে সর্বস্ব হারানো মানুষের পাশে জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজা

প্রকাশের সময় : ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬