, শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফিরে আসা বম-ত্রিপুরা-ম্রো জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী, ১২ গ্রামের জন্য দুইটি চাঁদের গাড়ি হস্তান্তর প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বান্দরবানে প্রকল্প অবহিতকরণ সভা প্রয়াত নিরাপত্তা প্রহরীর পরিবারের পাশে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট চেয়ারম্যান বান্দরবানে ২০ বছর ধরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মাকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। কুষ্ঠ রোগীদের জীবনমান উন্নয়নে বান্দরবানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল কুষ্ঠ রোগীদের বর্জন নয়, সচেতনতা ও মানবিক আচরণের আহ্বান চার ধর্মীয় গুরুর বান্দরবানে প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা নিয়ে মতবিনিময় সভা বান্দরবানের দুর্গম পাহাড়ে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ বান্দরবানে ১০ লিটার দেশীয় চোলাই মদসহ নারী গ্রেপ্তার মানবিকতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বান্দরবানের জেলা প্রশাসক

আন্তর্জাতিক অঙ্গনে সাংবাদিকদের সেফটি ও নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৫১ পড়া হয়েছে

রিমন পালিত, বান্দরবান :আন্তর্জাতিক মানের সাংবাদিকতা চর্চা, গণমাধ্যমকর্মীদের সেফটি, ডিজিটাল নিরাপত্তা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানে “Safety Training for Journalists” শীর্ষক এক বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে ২০২৬) বান্দরবানের মেঘলা এলাকার হলিডে ইন রিসোর্টেড্রাই পিকচার লাইব্রেরি আয়োজনে ইউনেস্কো ইলেকশন প্রজেক্ট ব্যালট এর সহযোগিতায় দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাকিল এম ফয়সাল, প্রজেক্ট লিড: মিডিয়া অ্যান্ড ইলেকশনস, ইউনেস্কো বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল শুক্কুর, নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন অফিস বান্দরবান এবং প্রকৌশলী সৈয়দ আমির হোসেন, নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বান্দরবান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রশিক্ষণে সাংবাদিকদের মাঠ পর্যায়ে কাজের সময় বিভিন্ন ঝুঁকি মোকাবিলা, তথ্য যাচাই-বাছাই, ডিজিটাল নিরাপত্তা, আন্তর্জাতিক অঙ্গনে সাংবাদিকতার গুরুত্ব এবং নিরাপদ সাংবাদিকতা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, বর্তমান বিশ্বে সাংবাদিকদের দায়িত্ব যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ঝুঁকিও। তাই পেশাগত দক্ষতার পাশাপাশি নিরাপত্তা সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা গেলে গণমাধ্যম আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকরা এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণ আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

জনপ্রিয়

ফিরে আসা বম-ত্রিপুরা-ম্রো জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী, ১২ গ্রামের জন্য দুইটি চাঁদের গাড়ি হস্তান্তর

আন্তর্জাতিক অঙ্গনে সাংবাদিকদের সেফটি ও নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬