, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানের বালাঘাটায় জয়ধ্বনি গীতা সংঘের আয়োজনে শ্রীশ্রী গণেশ পূজা বাল্যবিবাহমুক্ত গ্রাম গড়তে রোয়াংছড়িতে কারবারি-হেডম্যানদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী সেবায় প্রবেশাধিকার বাড়াতে বান্দরবানে প্রকল্প অবহিতকরণ সভা বান্দরবানে কুষ্ঠ ও প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান বান্দরবানে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন দৈনিক বান্দরবানের কন্ঠ অনলাইন নিউজ প্রতিষ্ঠানের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।  দীর্ঘ ৭৫ বছর পর বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে ভোটগ্রহণ, উৎসবমুখর পরিবেশে সনাতনী সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জুলাই গণঅভ্যুত্থান দিবস  উপলক্ষে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই । বান্দরবানের মানুষ আমার প্রাণ, যতদিন বেঁচে আছি তাদের সেবা করে যাব: এমপি সাচিং প্রু জেরী বান্দরবানের রোয়াংছড়িতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা

আলীকদমে সেনাবাহিনীর উদ্যোগে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ সম্পন্ন

  • প্রকাশের সময় : ০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৯৫ পড়া হয়েছে

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
‎পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে  আলীকদম সেনাজোনের  মাধ্যমে আয়োজিত “প্রাথমিক চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ–২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে।

‎রবিবার (১৯ এপ্রিল) আলীকদম জোনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র,প্রাথমিক চিকিৎসা সামগ্রী এবং একটি করে ফার্স্ট এইড ব্যাগ বিতরণ করা হয়।

‎গত ৫ এপ্রিল শুরু হয়ে ১৮ এপ্রিল পর্যন্ত চলা এ প্রশিক্ষণে উপজেলার ২২টি পাড়া থেকে ২৬ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ৯ জন নারী ও ১৭ জন পুরুষ ছিলেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রাথমিক চিকিৎসা,অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ন্ত্রণ, ভাঙা অঙ্গের পরিচর্যা,অচেতন রোগীর সেবা, অগ্নিদগ্ধ ও সাপে কাটা রোগীর চিকিৎসা এবং পানিতে ডুবে যাওয়া ব্যক্তিকে উদ্ধার-পরবর্তী করণীয় বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।‎প্রশিক্ষণে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সদের পাশাপাশি সেনাবাহিনীর মেডিকেল অফিসাররা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

‎সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো.আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি।

‎এসময় তিনি বলেন, জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর অঙ্গীকার। এ ধরনের প্রশিক্ষণ মানুষকে সচেতন করার পাশাপাশি জরুরি মুহূর্তে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‎অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর ইসলাম,স্থানীয় চিকিৎসক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
‎দুর্গম এলাকায় তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন পাড়ায় স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।

বান্দরবানের বালাঘাটায় জয়ধ্বনি গীতা সংঘের আয়োজনে শ্রীশ্রী গণেশ পূজা

আলীকদমে সেনাবাহিনীর উদ্যোগে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশের সময় : ০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬