, শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফিরে আসা বম-ত্রিপুরা-ম্রো জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী, ১২ গ্রামের জন্য দুইটি চাঁদের গাড়ি হস্তান্তর প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বান্দরবানে প্রকল্প অবহিতকরণ সভা প্রয়াত নিরাপত্তা প্রহরীর পরিবারের পাশে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট চেয়ারম্যান বান্দরবানে ২০ বছর ধরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মাকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। কুষ্ঠ রোগীদের জীবনমান উন্নয়নে বান্দরবানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল কুষ্ঠ রোগীদের বর্জন নয়, সচেতনতা ও মানবিক আচরণের আহ্বান চার ধর্মীয় গুরুর বান্দরবানে প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা নিয়ে মতবিনিময় সভা বান্দরবানের দুর্গম পাহাড়ে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ বান্দরবানে ১০ লিটার দেশীয় চোলাই মদসহ নারী গ্রেপ্তার মানবিকতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বান্দরবানের জেলা প্রশাসক

কুষ্ঠ রোগীদের অধিকার নিশ্চিতে বান্দরবানে জেলা সমন্বিত প্ল্যাটফর্ম গঠন ।

  • প্রকাশের সময় : ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৩৪ পড়া হয়েছে

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: কুষ্ঠ রোগ কোনো মরণব্যাধি নয়; যথাসময়ে চিকিৎসা গ্রহণ করলে এ রোগ সম্পূর্ণ নিরাময় সম্ভব। তবে সচেতনতার অভাব, সামাজিক কুসংস্কার ও বৈষম্যের কারণে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি এবং প্রতিবন্ধীরা এখনো নানা ধরনের অবহেলা ও বঞ্চনার মুখোমুখি হন। এসব বৈষম্য দূর করে তাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবানে জেলা পর্যায়ে একটি সমন্বিত প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বান্দরবান শহরের রয়েল হোটেল কনফারেন্স হলে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত এক সভায় চার ধর্মের ধর্মীয় নেতাদের এ প্ল্যাটফর্ম গঠন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক পরশ চাকমা। প্রধান অতিথি ছিলেন বান্দরবান সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার।

এ সময় উপস্থিত ছিলেন দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের বান্দরবান জেলা সমন্বয়ক জিং দুহ অম বম, বান্দরবান সদর উপজেলার অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক ও ধর্মীয় নেতা নারায়ণ কান্তি বিশ্বাস, সদর উপজেলার যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী নিনি প্রু মারমাসহ বিভিন্ন ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা।

সভায় বক্তারা বলেন, কুষ্ঠ রোগ সম্পর্কে সমাজে এখনো নানা ভুল ধারণা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি বিদ্যমান। ফলে অনেক আক্রান্ত ব্যক্তি সামাজিকভাবে বিচ্ছিন্নতা, বৈষম্য ও অধিকারবঞ্চনার শিকার হন। কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি এবং প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতা বৃদ্ধি, সামাজিক গ্রহণযোগ্যতা নিশ্চিত এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সেবায় তাদের প্রবেশাধিকার বাড়াতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বক্তারা আরও বলেন, কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি ও প্রতিবন্ধীদের শুধু চিকিৎসাসেবা নয়, শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ধর্মীয় নেতা, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও স্থানীয় জনগণের যৌথ ভূমিকা অত্যন্ত প্রয়োজন।

আলোচনা শেষে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি ও প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক বৈষম্য ও কুসংস্কার দূরীকরণ, সেবাপ্রাপ্তি সহজীকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যায়ে একটি সমন্বিত প্ল্যাটফর্ম গঠন ও কমিটির গঠন করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ বিষয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, নবগঠিত এ প্ল্যাটফর্ম বান্দরবানে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি ও প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।

জনপ্রিয়

ফিরে আসা বম-ত্রিপুরা-ম্রো জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী, ১২ গ্রামের জন্য দুইটি চাঁদের গাড়ি হস্তান্তর

কুষ্ঠ রোগীদের অধিকার নিশ্চিতে বান্দরবানে জেলা সমন্বিত প্ল্যাটফর্ম গঠন ।

প্রকাশের সময় : ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬