, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফিরে আসা বম-ত্রিপুরা-ম্রো জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী, ১২ গ্রামের জন্য দুইটি চাঁদের গাড়ি হস্তান্তর প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বান্দরবানে প্রকল্প অবহিতকরণ সভা প্রয়াত নিরাপত্তা প্রহরীর পরিবারের পাশে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট চেয়ারম্যান বান্দরবানে ২০ বছর ধরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মাকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। কুষ্ঠ রোগীদের জীবনমান উন্নয়নে বান্দরবানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল কুষ্ঠ রোগীদের বর্জন নয়, সচেতনতা ও মানবিক আচরণের আহ্বান চার ধর্মীয় গুরুর বান্দরবানে প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা নিয়ে মতবিনিময় সভা বান্দরবানের দুর্গম পাহাড়ে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ বান্দরবানে ১০ লিটার দেশীয় চোলাই মদসহ নারী গ্রেপ্তার মানবিকতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বান্দরবানের জেলা প্রশাসক

কুষ্ঠ রোগীদের জীবনমান উন্নয়নে বান্দরবানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল

  • প্রকাশের সময় : ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১০ পড়া হয়েছে

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি: সমাজের পিছিয়ে পড়া ও অবহেলিত কুষ্ঠ রোগীদের মূলধারায় ফিরিয়ে এনে তাদের জীবনমান উন্নয়ন এবং আত্মনির্ভরশীল করতে দীর্ঘদিন ধরে পার্বত্য জেলা বান্দরবানে কাজ করে যাচ্ছে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল। কুষ্ঠ রোগীদের চিকিৎসা, পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন ও আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।

এরই ধারাবাহিকতায় বুধবার (২২ জুলাই) সকালে বান্দরবান পৌরসভার কনফারেন্স রুমে সিএইচটি লেপ্রসি কন্ট্রোল অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রজেক্টের উদ্যোগে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতামূলক ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল রিহ্যাবিলিটেশন প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক পরশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌর প্রশাসক এস এম মঞ্জুরুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ভানু মারমা , জেলা দুর্নীতি দমন কমিশন প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা এবং দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনালের বান্দরবান জেলা সমন্বয়কারী জিং দুহ কম বম। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কুষ্ঠ রোগী ও প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন। যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা পেলে কুষ্ঠ রোগ সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। তবে রোগ নিরাময়ের পাশাপাশি কুষ্ঠ রোগীদের সামাজিকভাবে গ্রহণযোগ্যতা, পুনর্বাসন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাও অত্যন্ত জরুরি।

বক্তারা আরও বলেন, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে কুষ্ঠ রোগীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন সেবামূলক সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কুষ্ঠ রোগী ও প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন ও কর্মমুখী বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করছে। এর মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ঋণ সহায়তার ব্যবস্থাও করা হচ্ছে।

তারা বলেন, কুষ্ঠ রোগীদের শুধু চিকিৎসা দিলেই দায়িত্ব শেষ হয় না; তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। কুষ্ঠ রোগ সম্পর্কে মানুষের মধ্যে থাকা ভুল ধারণা ও সামাজিক কুসংস্কার দূর করতে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে।

অনুষ্ঠান থেকে বক্তারা কুষ্ঠ রোগী ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল ও মানবিক আচরণ করার আহ্বান জানান। একই সঙ্গে বান্দরবানসহ দেশের ৬৪ জেলার মানুষকে কুষ্ঠ রোগী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অবহেলা না করে ভালোবাসা, সম্মান ও সহযোগিতার মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

সভায় কুষ্ঠ রোগ প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসার পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের পুনর্বাসন এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

জনপ্রিয়

ফিরে আসা বম-ত্রিপুরা-ম্রো জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী, ১২ গ্রামের জন্য দুইটি চাঁদের গাড়ি হস্তান্তর

কুষ্ঠ রোগীদের জীবনমান উন্নয়নে বান্দরবানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল

প্রকাশের সময় : ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬