, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানের রোয়াংছড়িতে ১৮ টি পাড়ার ১৫৫ জন দুর্দশাগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও স্যানিটেশন সামগ্রী বিতরণ ডিজিটাল গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণে বান্দরবানে কর্মশালা কুষ্ঠ রোগীদের অধিকার নিশ্চিতে বান্দরবানে জেলা সমন্বিত প্ল্যাটফর্ম গঠন । আগুনে সর্বস্ব হারানো মানুষের পাশে জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজা সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে বান্দরবানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আন্তর্জাতিক অঙ্গনে সাংবাদিকদের সেফটি ও নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে প্রশিক্ষণ অনুষ্ঠিত বান্দরবানে অধিকার ও সামাজিক সুরক্ষা সেবাসমূহ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত বান্দরবানে বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিলের প্রতিবাদে উত্তাল সড়ক আলীকদম-থানচি সড়কে সেনাবাহিনীর অভিযান: কথিত আফিম চাষী আটক, বীজ উদ্ধার

পাহাড়ে শিক্ষার ডিজিটাল জাগরণ: বান্দরবানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ

  • প্রকাশের সময় : ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৪৪ পড়া হয়েছে

রিমন পালিত:বান্দরবান : পাহাড়ের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় এগিয়ে নিতে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ল্যাপটপ বিতরণ কর্মসূচি।

৭ এপ্রিল মঙ্গলবার সকালে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সভা কক্ষে বান্দরবান স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং পার্বত্য জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে ল্যাপটপ তুলে দেওয়া হয়। ল্যাপটপ হাতে পেয়ে শিক্ষার্থীদের চোখে মুখে ফুটে ওঠে আনন্দ, আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ গড়ার দৃঢ় প্রত্যয়। তারা মনে করছেন, এই সহায়তা তাদের শিক্ষা জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ডিজিটাল দক্ষতা অর্জনে সহায়ক হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান থানজামা লুসাই। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও আন্তরিক সহযোগিতায় এই মহৎ উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় সংশ্লিষ্টরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, পাহাড়ের শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষায় এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে একটি দক্ষ ও সচেতন প্রজন্ম গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

ল্যাপটপ প্রাপ্ত শিক্ষার্থীরা বলেন, “এই সহায়তা আমাদের স্বপ্নকে আরও শক্ত করেছে, আমাদের এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে। এখন আমরা আরও আত্মবিশ্বাসের সঙ্গে পড়াশোনা চালিয়ে যেতে পারব।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ শুধু শিক্ষার্থীদের প্রযুক্তিগত সহায়তাই নয়, বরং পাহাড়ি অঞ্চলের শিক্ষা ব্যবস্থায় একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছে।

পাহাড় বদলাচ্ছে, গড়ে উঠছে নতুন সম্ভাবনার দিগন্ত আর সেই পরিবর্তনের অগ্রনায়ক হয়ে উঠেছে বান্দরবান স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও পার্বত্য জেলা পরিষদ।

বান্দরবানের রোয়াংছড়িতে ১৮ টি পাড়ার ১৫৫ জন দুর্দশাগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও স্যানিটেশন সামগ্রী বিতরণ

পাহাড়ে শিক্ষার ডিজিটাল জাগরণ: বান্দরবানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ

প্রকাশের সময় : ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬