, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবান জেলা পরিষদে ক্রীড়া বিভাগের দায়িত্বে কাজী নিরুতাজ বেগম বান্দরবানে মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগ, সাইনি রিসোর্টের মালিক শৈক্য চিং মার্মার বিরুদ্ধে মামলা বান্দরবানের রোয়াংছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ প্রকল্পের অবহিতকরণ সভা দেবদেবীর ৫০ প্রতিমায় বর্ণিল আয়োজন, বালাঘাটা মন্দিরের দুর্গোৎসবে থাকছে থিমের বিশেষ চমক, দুর্গাপূজাকে ঘিরে ব্যতিক্রমী পরিকল্পনা, সফল আয়োজনের লক্ষ্যে মন্দির কমিটির সভা দায়িত্বের পালাবদলে নতুন অধ্যায়, নতুন নেতৃত্বে বান্দরবান কেন্দ্রীয় দুর্গা মন্দির , দায়িত্ব নিলেন রাজেশ্বর দাশ বিপ্লব, রিটল কান্তি বিশ্বাস ও দয়াল চৌধুরী পাহাড়ে ফুটবলের উচ্ছ্বাস, সম্প্রীতির বার্তা ছড়াল সেনাবাহিনী বাল্যবিবাহমুক্ত বান্দরবান গড়ার উদ্যোগ, গণমাধ্যমের সহযোগিতা চাইল প্রশাসন রোয়াংছড়ির পাহাড়ে নিরাপদ পানির নতুন ঠিকানা, ওয়াস প্রকল্পে বদলাচ্ছে স্যানিটেশন চিত্র নারীরা দেশের বোঝা নয়, একজন মা ও শিশু দেশের ভবিষ্যৎ: ইউএনও তাজমিন আলম তুলি বান্দরবানের বালাঘাটায় জয়ধ্বনি গীতা সংঘের আয়োজনে শ্রীশ্রী গণেশ পূজা

প্রয়াত নিরাপত্তা প্রহরীর পরিবারের পাশে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট চেয়ারম্যান

  • প্রকাশের সময় : ০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৫৭ পড়া হয়েছে

রিমন পালিত:বান্দরবান: বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রয়াত নিরাপত্তা প্রহরী ক্য ওয়ং শৈ মারমার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল, বীর প্রতীক, এনডিইউ, এমবিএ, পিএসসি, পিএইচডি (অব.)।

সম্প্রতি তিনি প্রয়াত নিরাপত্তা প্রহরীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বর্তমান অবস্থা ও পারিবারিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

পরিবারের চলমান প্রয়োজন বিবেচনায় ট্রাস্ট চেয়ারম্যান নিজ উদ্যোগে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতেও বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে প্রয়াত ক্য ওয়ং শৈ মারমার পরিবারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সদস্যই বৃহত্তর পরিবারের অংশ। তাই কোনো সদস্যের দুঃসময়ে তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

বিশ্ববিদ্যালয় পরিবারের এমন মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রয়াত ক্য ওয়ং শৈ মারমার পরিবারের সদস্যরা।

জনপ্রিয়

বান্দরবান জেলা পরিষদে ক্রীড়া বিভাগের দায়িত্বে কাজী নিরুতাজ বেগম

প্রয়াত নিরাপত্তা প্রহরীর পরিবারের পাশে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট চেয়ারম্যান

প্রকাশের সময় : ০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬