, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাল্যবিবাহমুক্ত গ্রাম গড়তে রোয়াংছড়িতে কারবারি-হেডম্যানদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী সেবায় প্রবেশাধিকার বাড়াতে বান্দরবানে প্রকল্প অবহিতকরণ সভা বান্দরবানে কুষ্ঠ ও প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান বান্দরবানে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন দৈনিক বান্দরবানের কন্ঠ অনলাইন নিউজ প্রতিষ্ঠানের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।  দীর্ঘ ৭৫ বছর পর বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে ভোটগ্রহণ, উৎসবমুখর পরিবেশে সনাতনী সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জুলাই গণঅভ্যুত্থান দিবস  উপলক্ষে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই । বান্দরবানের মানুষ আমার প্রাণ, যতদিন বেঁচে আছি তাদের সেবা করে যাব: এমপি সাচিং প্রু জেরী বান্দরবানের রোয়াংছড়িতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বান্দরবান কেন্দ্রীয় দুর্গা মন্দিরের নবনির্বাচিত সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লবকে অগ্রিম অভিনন্দন ও শুভেচ্ছা

বান্দরবানের রোয়াংছড়িতে ১৮ টি পাড়ার ১৫৫ জন দুর্দশাগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও স্যানিটেশন সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : ১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৫৬ পড়া হয়েছে

রিমন পালিত: বান্দরবান:রোয়াংছড়িতে দুর্দশাগ্রস্থ পরিবারের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ১৮ টি পাড়ার ১৫৫ জন উপকারভোগীর মাঝে নগদ অর্থ ও ল্যাট্রিন সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

(১৬ জুন) সকালে রোয়াংছড়ি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিন আলম তুলি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আয়েশা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রোয়াংছড়ি উপজেলা প্রোগ্রাম ম্যানেজার প্রকাশ চামবুগং, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বান্দরবান শাখার ইঞ্জিনিয়ার রিচার্ড পাপ্পু সাহা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ওয়াশ অফিসার মং তিং সাই মারমা, ওয়াশ ইঞ্জিনিয়ার অঞ্জন তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেহ্লা অং মারমা, আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চনুমং মারমা এবং তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্দশা গ্রস্থ মানুষের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারের মাধ্যমে বিভিন্ন পানিবাহিত ও সংক্রামক রোগ প্রতিরোধ সম্ভব। পাশাপাশি নগদ অর্থ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।

‘WASH in Fragile Contexts–Place Based Initiative (PBI)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে রোয়াংছড়ি উপজেলার ১৮টি পাড়ার মোট ১৫৫ জন উপকারভোগীর মাঝে নগদ অর্থ ও স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়।কর্মসূচিটির আয়োজন করে হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন। এতে সহায়তা প্রদান করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং অর্থায়ন করছে ওয়ার্ল্ড ভিশন ইউএসএ।

আয়োজকরা জানান, দুর্দশা গ্রস্থ জনগোষ্ঠীর জন্য নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা, স্বাস্থ্যঝুঁকি কমানো এবং টেকসই পুনর্বাসনে সহায়তা করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠিতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মী, বিভিন্ন পাড়ার প্রতিনিধিসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

বাল্যবিবাহমুক্ত গ্রাম গড়তে রোয়াংছড়িতে কারবারি-হেডম্যানদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

বান্দরবানের রোয়াংছড়িতে ১৮ টি পাড়ার ১৫৫ জন দুর্দশাগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও স্যানিটেশন সামগ্রী বিতরণ

প্রকাশের সময় : ১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬