, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানের বালাঘাটায় জয়ধ্বনি গীতা সংঘের আয়োজনে শ্রীশ্রী গণেশ পূজা বাল্যবিবাহমুক্ত গ্রাম গড়তে রোয়াংছড়িতে কারবারি-হেডম্যানদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী সেবায় প্রবেশাধিকার বাড়াতে বান্দরবানে প্রকল্প অবহিতকরণ সভা বান্দরবানে কুষ্ঠ ও প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান বান্দরবানে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন দৈনিক বান্দরবানের কন্ঠ অনলাইন নিউজ প্রতিষ্ঠানের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।  দীর্ঘ ৭৫ বছর পর বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে ভোটগ্রহণ, উৎসবমুখর পরিবেশে সনাতনী সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জুলাই গণঅভ্যুত্থান দিবস  উপলক্ষে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই । বান্দরবানের মানুষ আমার প্রাণ, যতদিন বেঁচে আছি তাদের সেবা করে যাব: এমপি সাচিং প্রু জেরী বান্দরবানের রোয়াংছড়িতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা

বান্দরবানে বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিলের প্রতিবাদে উত্তাল সড়ক

  • প্রকাশের সময় : ০২:১৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৬১ পড়া হয়েছে

রিমন পালিত:বান্দরবান : বান্দরবান: বিতর্কিত আহ্বায়ক কমিটি গঠনের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলা ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা।

আজ শহরের প্রধান সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও তরুণ অংশ নেন। তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে সড়ক প্রদক্ষিণ করেন এবং পরে মানববন্ধনে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় ও ত্যাগী নেতাদের উপেক্ষা করে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে, যা সংগঠনের জন্য ক্ষতিকর।

ব্যানারে উল্লেখ করা হয়, “দীর্ঘ বছর রাজনীতিতে নিষ্ক্রিয়, স্বেচ্ছাসেবক দলের ১নং সদস্য, বিবাহিত এবং দুই সন্তানের জনক ৩১ বছর বয়সী একজনকে আহ্বায়ক করে কমিটি দেওয়ার প্রতিবাদে” এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বক্তারা বলেন, অবিলম্বে এ কমিটি বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলেও তাদের উপস্থিতিতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে।

আয়োজকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে।

বান্দরবানের বালাঘাটায় জয়ধ্বনি গীতা সংঘের আয়োজনে শ্রীশ্রী গণেশ পূজা

বান্দরবানে বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিলের প্রতিবাদে উত্তাল সড়ক

প্রকাশের সময় : ০২:১৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬