, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানের বালাঘাটায় জয়ধ্বনি গীতা সংঘের আয়োজনে শ্রীশ্রী গণেশ পূজা বাল্যবিবাহমুক্ত গ্রাম গড়তে রোয়াংছড়িতে কারবারি-হেডম্যানদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী সেবায় প্রবেশাধিকার বাড়াতে বান্দরবানে প্রকল্প অবহিতকরণ সভা বান্দরবানে কুষ্ঠ ও প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান বান্দরবানে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন দৈনিক বান্দরবানের কন্ঠ অনলাইন নিউজ প্রতিষ্ঠানের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।  দীর্ঘ ৭৫ বছর পর বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে ভোটগ্রহণ, উৎসবমুখর পরিবেশে সনাতনী সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জুলাই গণঅভ্যুত্থান দিবস  উপলক্ষে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই । বান্দরবানের মানুষ আমার প্রাণ, যতদিন বেঁচে আছি তাদের সেবা করে যাব: এমপি সাচিং প্রু জেরী বান্দরবানের রোয়াংছড়িতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা

প্রয়াত নিরাপত্তা প্রহরীর পরিবারের পাশে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট চেয়ারম্যান

  • প্রকাশের সময় : ০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৩৪ পড়া হয়েছে

রিমন পালিত:বান্দরবান: বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রয়াত নিরাপত্তা প্রহরী ক্য ওয়ং শৈ মারমার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল, বীর প্রতীক, এনডিইউ, এমবিএ, পিএসসি, পিএইচডি (অব.)।

সম্প্রতি তিনি প্রয়াত নিরাপত্তা প্রহরীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বর্তমান অবস্থা ও পারিবারিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

পরিবারের চলমান প্রয়োজন বিবেচনায় ট্রাস্ট চেয়ারম্যান নিজ উদ্যোগে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতেও বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে প্রয়াত ক্য ওয়ং শৈ মারমার পরিবারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সদস্যই বৃহত্তর পরিবারের অংশ। তাই কোনো সদস্যের দুঃসময়ে তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

বিশ্ববিদ্যালয় পরিবারের এমন মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রয়াত ক্য ওয়ং শৈ মারমার পরিবারের সদস্যরা।

বান্দরবানের বালাঘাটায় জয়ধ্বনি গীতা সংঘের আয়োজনে শ্রীশ্রী গণেশ পূজা

প্রয়াত নিরাপত্তা প্রহরীর পরিবারের পাশে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট চেয়ারম্যান

প্রকাশের সময় : ০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬