, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানে অসহায়দের পাশে বাংলাদেশ সেনাবাহিনী—মানবিক সহায়তায় স্বপ্ন ফিরছে শতাধিক পরিবারে আলীকদমে সেনাবাহিনীর উদ্যোগে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের দুর্গম পাহাড়ে দায়িত্ব, মানবতার পাশে প্রতিশ্রুতি—সাহস, শৃঙ্খলা ও সেবায় অনন্য বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবানে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো বাক ও প্রতিবন্ধী হ্লানুচিং মারমার পরিবারের পাশে ইউপিডিএফ গণতান্ত্রিক মাহা সাংগ্রাই পোয়েঃ’র রঙে রাঙা তারাছা—মৈত্রী পানি বর্ষণে প্রাণবন্ত মারমা তরুণ-তরুণী বান্দরবান ভাগ্যকূল এলাকায় যুবদল সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর বাড়িতে হামলার অভিযোগ পাহাড়ে শিক্ষার ডিজিটাল জাগরণ: বান্দরবানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ ঝুঁকিপূর্ণ অবস্থায়ও নিরলস সেবা: দ্রুত সংস্কার জরুরি বান্দরবান সোনালী ব্যাংক ভবন আলীকদমে সেনাবাহিনী নির্মিত ৩৭ কিলোমিটার সড়ক হস্তান্তর: পাহাড়ে যোগাযোগে নতুন দিগন্ত ‎

আলীকদমে ম্রো গ্রামে বাঁশের কঞ্চি ও লাউলের খোলের তৈরি প্লুং বাঁশিতে বেজে উঠে উৎসবের আমেজ

  • প্রকাশের সময় : ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ১৫ পড়া হয়েছে

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ: আলীকদম (বান্দরবান) প্রতিনিধি। ‎বান্দরবানের আলীকদমে দূর্গম ম্রো পাড়াগুলোতে ম্রো জনগোষ্ঠীর লোকজন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নারী-পুরুষ থেকে শুরু করে শিশু ও বয়োবৃদ্ধ পর্যন্ত সবাই একপ্রকার বিশেষ বাঁশির সুর ও ছন্দের তালে নৃত্য পরিবেশন করে থাকে দল বেঁধে। বিশেষ কোন উৎসব হলে আর কথাই নেই। গভীর রাত পর্যন্ত চলে ক্লান্তিহীন ভাবে একটানা এই নাচ-গান। অতিথি বরণ করে নিতেও পাহাড়ে সুরের ছন্দে বেঝে উঠে প্লুং বাঁশির সুর।

‎গো হত্যা উৎসবের মতো বিশেষ কোন অনুষ্ঠান হলে রাতভর চলে নৃত্যর তালে তাল দিয়ে থাকে যে বাঁশির সুর, ম্রো জনগোষ্ঠীর ভাষায় সে বাঁশির নাম হল ‘প্লুং’। একটি লাউয়ের খোল আর কয়েকটি বাঁশের কঞ্চি মিলে তৈরি হয়ে থাকে ম্রোদের এই ” প্লুং”। একটি লাউয়ের খোলকে দু’পাশে ছিদ্র করে কোনোটায় চারটি আর কোনোটায় ছয়টি বাঁশির কঞ্চি দিয়ে তৈরি করা হয়। বিভিন্ন উৎসব-পার্বনে এ ‘প্লুং’ বাঁশির সুরের তালে ও ছন্দে রাতভর আনন্দে মাতেন তারা।

বিশেষ কোনো উৎসব হলে তো কথাই নেই। গভীর রাত পর্যন্ত ক্লান্তিহীন ভাবে চলে নাচ-গান। পাহাড়ের এক পাড়া থেকে আরেক পাড়ায় ভেসে যায় প্লুংয়ের মাদকতাময় সুর। অতিথি বরণেও এই বাঁশির ব্যবহার ম্রো সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।

‘প্লুং’ আসলে শুধু একটি বাদ্যযন্ত্র নয়, এটি ম্রো জনগোষ্ঠীর ইতিহাস,বিশ্বাস এবং সংস্কৃতির প্রতীক। একটি শুকনো লাউয়ের খোল এবং কয়েকটি বাঁশের কঞ্চি দিয়ে তৈরি হয় এই বাঁশি। লাউয়ের খোলে ছিদ্র করে তাতে চার বা ছয়টি বাঁশের কঞ্চি বসানো হয়, যা মৌচাকের মোম দিয়ে আটকানো থাকে। ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে ভেতরে তৈরি হওয়া কম্পনে সৃষ্টি হয় সুর, আর আঙুলের ছোঁয়ায় বদলে যায় তার সুর।

‎আলীকদম ৪নং কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাত পুং ম্রো জানান, প্লুং বা বাঁশি নিয়ে ম্রো সম্প্রদায়ের মধ্যে দুটি প্রচলিত কাহিনি রয়েছে। একসময় মহামারি হিসাবে পরিচিত পাওয়া কলেরা রোগ নিয়ে এ দুটি কাহিনি। কোনো এক সময় পাহাড়ে উপর একটি ম্রো গ্রাম ছিল। একদিন হঠাৎ করে এ গামে সবাই কলেরায় আক্রান্ত হয়ে পড়ে। তার মধ্যে অনেক জন মারা যায়। অনেকেই মূমুর্ষ অবস্থায় ছিল। সে সময় কবিরাজির সেবা-শুশ্রুষা ও দেবতাদের পূজা দিয়েও প্রতিকারের উপায় না পেয়ে সকলেই অসহায় হয়ে পড়ে। তার মধ্যে গ্রামের সবচেয়ে এক প্রবীণ ব্যক্তি একদিন স্বপ্ন দেখেন। স্বপ্নে এক সন্যাসী তাকে বলে একটি লাউয়ের খোল সংগ্রহ করে বাঁশের কঞ্চি দিয়ে মৌচাকের মোম দিয়ে একটি বাঁশি তৈরি করতে। সে বাঁশি বাজিয়ে গোটা গ্রামে সাতবার প্রদক্ষিণ করলে সবাই সুস্থ হয়ে যাবে।

‎পাড়াবাসীকে সে স্বপ্নের কথা বলা হলে অবিশ্বাস করে সবাই তাকে হাসাহাসি ও তাচ্ছিল্য করত। কিন্তু পাড়ার সে প্রবীণ ব্যক্তি দমে না গিয়ে স্বপ্নে পাওয়া সন্ন্যাসীর কথামত লাউয়ের খোল ও বাঁশের কঞ্চি দিয়ে একটি বাঁশি তৈরি করলেন। আর সে বাঁশি বাজিয়ে গ্রামের চারদিকে সাতবার প্রদক্ষিণ করার পর কলেরা আক্রান্ত সবাই সুস্থ হয়ে যায়। এরপর থেকে এ বাঁশির নাম ‘রিনা প্লুং নামে পরিচিত হয়। রিনা মানে কলেরা আর ‘প্লুং’ হল বাঁশি।

‎অন্যদিকে প্লুং বাঁশি নিয়ে আরেকটি কাহিনি পাওয়া যায় ২০১৯ সালে ফেব্রুয়ারি মাসে প্রকাশ হওয়া বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লেখক সিংইয়ং ম্রোর লেখা ‘ম্রো জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতি’ বইতে। সেখানে তিনি উল্লেখ করেছেন, অনেক দিন আগে হঠাৎ ম্রো অধ্যুষিত এলাকায় মহামারি কলেরা রোগের প্রদুর্ভাব দেখা দেয়। এতে বহু লোক মারা যায়। এসময় এক ম্রো যুবক কলেরা আক্রান্ত হয়ে মারা যাবার পর তাকে শশ্মানে নিয়ে যাওয়ার সময় অলৌকিকভাবে সে পুনরুজ্জীবিত হয়ে উঠে এমন ছিল সে কাহিনি।

‎জীবন ফিরে পাওয়ায় তাকে আর দাহ করা হল না। আর বাড়ি ফিরে ম্রো যুবকটি জাহাজের পাওয়া বাঁশির মত হুবহু বাঁশি তৈরি করলেন। এরপর থেকে ম্রোদের এই বাঁশির নাম রিনা প্লুং বা কলেরা বাঁশি নামে পরিচিতি পায়। তবে রিনা প্লুং শুধুমাত্র গানের আসর এবং যুবক-যুবতীদের আনন্দ-উল্লাস করার মূর্হতে বাজানো হয় বলে ‘ম্রো জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতি’ বইয়ে উল্লেখ করেন লেখক সিংইয়ং ম্রো।

‎ম্রো বাঁশি সম্পর্কিত এ দুটি কাহিনি ঠিক কত সময়ের আগে কথা জিজ্ঞেস করা হলে আলীকদম মুরুং কল্যাণ ছাত্রাবাস পরিচালক ইয়ংলক ম্রো বলেন,এখনও পর্যন্ত সুনির্দিষ্ট সময় কাল পাওয়া যায়নি,তবে অনেক বয়োজ্যেষ্ঠদের মাধ্যমে জানলাম অন্তত পাঁচ-ছয়শ বছর আগের কোন এক সময়কার কাহিনি হবে। এ দুটি কাহিনি এখনও বাংলাদেশ এবং মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যে অবস্থানরত ম্রোদের মুখে মুখে ঘোরে। তবে দুর্গম এলাকার ম্রো জনগোষ্ঠীদের অনেকেই এখনও ম্রো বাঁশি তৈরি করে থাকে। কিন্তু হাতের দক্ষতা না থাকলে ভাল ভাবে সুর ফুটে উঠবে না।

‎এই বাঁশি বানানোর পদ্ধতি সম্পর্কে কারিগর চিংতুই ম্রো বলেন, ছোট বাঁশি তিন থেকে ছয় ইঞ্চি পর্যন্ত তৈরি করা হয়। মাঝারি সাইজের বাঁশি তৈরি করা হয় বার, চব্বিশ, ছাব্বিশ ও বিলাল্লিশ ইঞ্চি পর্যন্ত। এছাড়া সবচেয়ে বড় বাঁশি তৈরি করা হয় ১৮ ফুট পর্যন্ত। বড় সাইজের বাঁশির সুর অনেক দূর থেকেও শুনা যায়। সবগুলো একসাথে বাজালে মনে হবে পাহাড় কেঁপে উঠে।

‎”শুকনো লাউয়ের খোলকে দুই পাশে ছিদ্র করে পাঁচটি অথবা ছয়টি ছোট বাঁশের কঞ্চি ঢুকিয়ে মৌচাকের মোম দিয়ে আটকনো হয়। লাউয়ের খোলে প্রধানমুখে আটকানো বাঁশের কঞ্চি দিয়ে মুখে বাতাস দিলে ভেতরে কম্পন তৈরি হয়ে শব্দ সৃষ্টি হয়। আর প্রত্যেক বাঁশের কঞ্চিতে একটি করে ফোটা থাকে। এসব ফোটায় হাতের আঙ্গুল নিয়ন্ত্রণের মাধ্যমে তৈরি হয় বিভিন্ন সুর ও ছন্দ।”

‎লাউয়ের খোল ও বাঁশের কঞ্চি প্রক্রিয়া করতে সময় লাগে। এগুলো একসঙ্গে পেলে ছোট সাইজের বাঁশি একদিনে কয়েকটি বানানো যায় জানিয়ে কারিগর চিংতুই ম্রো আরও বলেন, প্রত্যেক বাঁশির একেকটি নাম রয়েছে। প্লুং কাকমা, প্লুং ক্লাং,তিংতেং প্লুং, ত্র, রিনা প্লুং ও পুরুই ইত্যাদি। নৃত্যের বাঁশি,কলেরা বাঁশি (রিনা প্লুং),গো হত্যা বাঁশি এবং উৎসব-পার্বন উপলক্ষে বাজানোর জন্য আলাদা করে বাঁশি রয়েছে। প্রত্যেক দলের একসেটে চব্বিশটি বাঁশি থাকবে সর্বনিম্ন চৌদ্দটি ।

জনপ্রিয়

বান্দরবানে অসহায়দের পাশে বাংলাদেশ সেনাবাহিনী—মানবিক সহায়তায় স্বপ্ন ফিরছে শতাধিক পরিবারে

আলীকদমে ম্রো গ্রামে বাঁশের কঞ্চি ও লাউলের খোলের তৈরি প্লুং বাঁশিতে বেজে উঠে উৎসবের আমেজ

প্রকাশের সময় : ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬