, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানের বালাঘাটায় জয়ধ্বনি গীতা সংঘের আয়োজনে শ্রীশ্রী গণেশ পূজা বাল্যবিবাহমুক্ত গ্রাম গড়তে রোয়াংছড়িতে কারবারি-হেডম্যানদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী সেবায় প্রবেশাধিকার বাড়াতে বান্দরবানে প্রকল্প অবহিতকরণ সভা বান্দরবানে কুষ্ঠ ও প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান বান্দরবানে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন দৈনিক বান্দরবানের কন্ঠ অনলাইন নিউজ প্রতিষ্ঠানের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।  দীর্ঘ ৭৫ বছর পর বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে ভোটগ্রহণ, উৎসবমুখর পরিবেশে সনাতনী সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জুলাই গণঅভ্যুত্থান দিবস  উপলক্ষে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই । বান্দরবানের মানুষ আমার প্রাণ, যতদিন বেঁচে আছি তাদের সেবা করে যাব: এমপি সাচিং প্রু জেরী বান্দরবানের রোয়াংছড়িতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা

সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে বান্দরবানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

  • প্রকাশের সময় : ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ৩৭ পড়া হয়েছে

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি:প্রকৃতির সঙ্গে সম্প্রীতি, টেকসই ভবিষ্যতের অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বান্দরবানে শোভাযাত্রা, আলোচনা সভা, চারা ও ছাতা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫ জুন শুক্রবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা অনন্যা কল্যাণ সংগঠন (একে এস)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে শহরের চৌধুরী মার্কেট এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে বান্দরবান শহরের রয়েল হোটেলের কনফারেন্স হলে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনন্যা কল্যাণ সংগঠন (একে এস)-এর নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ম্যাম্যা নু মারমা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা দুর্নীতি দমন কমিশন প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা, অনন্যা কল্যাণ সংগঠন (একে এস)-এর প্রোগ্রাম ডিরেক্টর আখ্যাই মং মারমা, স্বাস্থ্য ও সমাজকর্মী নিনি প্রু, বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুর রহমান প্রামাণিক এবং অনন্যা কল্যাণ সংগঠনের এসি কমিটির নির্বাহী সভাপতি পম্পা রাণী খীসা।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো পার্বত্য জেলা বান্দরবানও নানা ধরনের পরিবেশগত ঝুঁকির মুখোমুখি হচ্ছে। বন উজাড়, পাহাড় কাটা, জীববৈচিত্র্যের ক্ষয়, পানির উৎস সংকুচিত হওয়া এবং অনিয়মিত আবহাওয়ার কারণে স্থানীয় জনজীবন ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবেশবান্ধব উন্নয়ন, বন সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের একার দায়িত্ব নয়; এটি সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে বৃক্ষরোপণ, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণে সকলকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ও উপকারভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাতা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশ ও জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে জনসম্পৃক্ততা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, নারী নেত্রী, তরুণ স্বেচ্ছাসেবক এবং সুশীল সমাজের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগ জোরদার করার আহ্বান জানানো হয়।

বান্দরবানের বালাঘাটায় জয়ধ্বনি গীতা সংঘের আয়োজনে শ্রীশ্রী গণেশ পূজা

সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে বান্দরবানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

প্রকাশের সময় : ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬